ডাক্তার সেবা
১১ অক্টো, ২০২৬
চেম্বারে যাওয়ার আগে রোগীর করণীয়
সিরিয়াল নিশ্চিত হওয়ার পর সময়মতো চেম্বারে যান এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন।
ডাক্তারের কাছে যাওয়ার আগে কিছু প্রস্তুতি থাকলে চিকিৎসা আরও সহজ ও কার্যকর হয়। সময়মতো উপস্থিত হওয়া এবং প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখা খুবই জরুরি।
চেম্বারে যাওয়ার আগে যা করবেন:
- সিরিয়াল Confirmed হয়েছে কি না দেখে নিন
- নির্ধারিত সময়ের আগে পৌঁছানোর চেষ্টা করুন
- আগের প্রেসক্রিপশন সঙ্গে নিন
- টেস্ট রিপোর্ট থাকলে নিয়ে যান
- বর্তমানে যে ওষুধ খাচ্ছেন তার তালিকা সঙ্গে রাখুন
- রোগের লক্ষণ সংক্ষেপে মনে রাখুন বা লিখে নিন
- প্রয়োজনে একজন অভিভাবক/সহযোগী সঙ্গে নিন
যা মনে রাখবেন:
- ডাক্তারের সময় নষ্ট না করে পরিষ্কারভাবে সমস্যা বলুন
- ভুল বা অসম্পূর্ণ তথ্য দেবেন না
- প্রেসক্রিপশন বুঝে নিন
- প্রয়োজনে ফলো-আপের তারিখ জেনে নিন
এতে চিকিৎসক দ্রুত ও সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন।
শেয়ার করুন:
সকল পরামর্শের তালিকা দেখুন